ভেন্টিলেশনে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
ডিম ছোড়া, গ্রেপ্তারি, ৪৯ দিন জেলবন্দি
উজ্জ্বল বিশ্বাসের অসুস্থতার পিছনে গত কয়েক মাসের ঘটনাপ্রবাহের দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। গত ৯ জুন নিজের বাড়িতে মজুত থাকা ত্রাণসামগ্রী বিডিও অফিসে ফেরত পাঠাচ্ছিলেন তিনি। সেই সময়ে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এমনকী প্রাক্তন মন্ত্রীকে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ।
এর পরেই ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ৩০ জুন জামিনে মুক্তি পেলেও অন্য একটি মামলায় তাঁকে ফের গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ৪৯ দিন জেলবন্দি থাকার পর ২৮ জুলাই শর্তসাপেক্ষে জামিন পান তিনি।