আপনার গ্লাসের দুধে ডিটার্জেন্ট মেশানো নেই তো? পরীক্ষা করবেন কী করে | How to check if your milk has detergent in it or not - 24 Ghanta Bangla News
Home

আপনার গ্লাসের দুধে ডিটার্জেন্ট মেশানো নেই তো? পরীক্ষা করবেন কী করে | How to check if your milk has detergent in it or not

Spread the love

দুধটি ঝাঁকানোর পর যদি দেখেন খুব দ্রুত ফেনা মিলিয়ে যাচ্ছে বা একেবারেই কোনও বুদ্বুদ জমছে না, তবে বুঝবেন দুধটি সম্পূর্ণ খাঁটি। খাঁটি দুধের স্বাভাবিক ঘনত্বের কারণে ঝাঁকালে ভেতরে যাওয়া বাতাসের পকেট স্থায়ী হতে পারে না। ফলে ওপরের ফেনা মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়ে স্বাভাবিক রূপ ফিরে পায়। Free PikImage Credit: free pik

শুধু খাওয়া হোক বা চা-কফিতে মিশিয়ে, দুধ একটি অপরিহার্য খাবার। তবে সাম্প্রতিককালে দুধ ভেজাল হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে। দুধে কোনোরকম ভেজাল মেশানো আছে কি না, তা শনাক্ত করার উপায় জেনে রাখা জরুরি।

দুধের চেহারা, ঘনত্ব বা ফেনাযুক্ত ভাব থাকলে বুঝতে হবে তাতে ভেজাল উপাদান মেশানো আছে। থাকতে পারে ডিটারজেন্টও। FSSAI-এর তরফে একটি বিশেষ পদ্ধতি দেখানো হয়েছে, যাতে ঘরে বসেই দুধের মধ্যে ডিটারজেন্টের উপস্থিতি পরীক্ষা করা যায়। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োতে FSSAI একটি প্রাথমিক পরীক্ষা করে দেখিয়েছে, যার জন্য শুধু সামান্য দুধ এবং একটি গ্লাস প্রয়োজন।

কীভাবে পরীক্ষা করবেন

একটি ছোট গ্লাসে প্রায় ৫ থেকে ১০ মিলিলিটার দুধ নিন।
দুধটি খুব জোরে বা ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
এর উপরিভাগে কোনো বুদ্বুদ বা ফেনা তৈরি হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করুন।

যদি স্পষ্ট বুদ্বুদ তৈরি হয়, তবে বোঝা যাবে ডিটারজেন্ট থাকতে পারে, আর এমন বুদ্বুদ তৈরি না হলে এই প্রাথমিক পরীক্ষায় সেই দুধকে ভেজালমুক্ত বলে মনে করা হয়। তবে খাটি দুধ ঝাঁকালেও কিছু ফেনা তৈরি হতে পারে, তাই এই সহজ পরীক্ষাটিকে চূড়ান্ত প্রমাণ হিসেবে না ধরে একটি প্রাথমিক ঘরোয়া পরীক্ষা হিসেবেই দেখা উচিত।

ভেজাল দুধ যেভাবে চিনবেন

দুধ কেনা এবং সংরক্ষণের সময় কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে। নির্ভরযোগ্য জায়গা থেকে দুধ কিনুন। প্যাকেজিং ভালোভাবে পরীক্ষা করে নিলে ভেজাল পণ্য কেনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। প্যাকেটজাত দুধ কেনার আগে সিল বা প্যাকেজিংয়ে কোনও দাগ আছে কি না, দেখে নিন। প্যাকেটে দেওয়া লেবেল, মেয়াদের তারিখ ভালো করে দেখে নিন।

প্যাকেজিংয়ে FSSAI-এর লোগো এবং লাইসেন্স দেখে তা প্রয়োজনে যাচাই করে নেওয়া যেতে পারে। শুধু প্যাকেজিং থেকেই দুধ সম্পূর্ণ ভেজালমুক্ত কি না তার গ্যারান্টি পাওয়া যায় না। সঠিকভাবে তৈরি, পরিবহন ও সংরক্ষণ করা হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *