অবশেষে খাঁচাবন্দি বক্সার বাঘিনী। অসম থেকে বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু। বনমন্ত্রী মনোজ ওরাওঁয়ের উপস্থিতিতে গাড়িতে তোলা হল তাঁকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে পথ ভুলে অসমের দিকে চলে গিয়েছিল বাঘিনী। সেই বাঘিনীকে ফেরাতে অসম ছুটে যান বনমন্ত্রী। অবশেষে মঙ্গলবার এল সাফল্য।