NCPI: এখনও ঝুলে ২০ সাংসদের ভাগ্য! তার মধ্যেই মমতার হাত ছেড়ে NCPI-তে একঝাঁক তৃণমূল নেতা | TMC Suffers Major Setback in Minakhan as 13 Panchayat Members Join NCPI - 24 Ghanta Bangla News
Home

NCPI: এখনও ঝুলে ২০ সাংসদের ভাগ্য! তার মধ্যেই মমতার হাত ছেড়ে NCPI-তে একঝাঁক তৃণমূল নেতা | TMC Suffers Major Setback in Minakhan as 13 Panchayat Members Join NCPI

Spread the love

মিনাখাঁ: সংসদীয় রাজনীতিতে এখনও পর্যন্ত স্বীকৃতি পায়নি এনসিপিআই (NCPI)। তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ সাংসদের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। তার মধ্যে তৃণমূল স্তরেও শক্তি বাড়াচ্ছে এনসিপিআই। মিনাখাঁয় বড় ভাঙন তৃণমূলে (TMC)। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার এনসিপিআইতে যোগ দিলেন ১৩ জন গ্রাম পঞ্চায়েত সদস্য।

মিনাখাঁয় পঞ্চায়েতে ভাঙন

জানা গিয়েছে, কুলটি গ্রাম পঞ্চায়েত ও হাড়োয়া পঞ্চায়েতে ভাঙন ধরেছে। জানা গিয়েছে, কুলটি গ্রাম পঞ্চায়েতের মোট ২০ জন সদস্যের মধ্যে ১৩ জন ও হাড়োয়া পঞ্চায়েত সমিতির দু’জন সদস্য এনসিপিআই-তে যোগ দিয়েছেন। মমতার উপর ভরসা হারিয়েই তৃণমূল ত্যাগ? তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উন্নয়নের সঙ্গী হতেই এই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এনসিপিআই-র সেক্রেটারি রাজীব সিনহা বলেন, “কুলটি পঞ্চায়েতের ২০ জনের মধ্যে ১৩ জন এনসিপিআই-এ যোগ দিয়েছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে আমাদের পার্টিতে তাঁরা যোগদান করেছেন।”

কী বলছে মমতা তৃণমূল?

এই বিষয়ে মমতা তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, “এনসিপিআই আসলে বিজেপির শরণার্থী হিসেবেই রয়েছে। এনসিপিআই-এ গিয়েছে মানে ধরে নিতে হবে ভয় দেখিয়ে যেভাবে বিজেপি নেয়, সেইভাবে বিজেপি বলে দিয়েছে, সরাসরি এখানে এস না। এনসিপিআইতে যাও। ওদিকে, এনসিপিআই সাংসদরা সময় চেয়ে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *