‘মক পার্লামেন্টেই বসুন, জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন না’, রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ শাহের
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে মক পার্লামেন্টের আয়োজন করেছিল বিরোধীরা। সেখানে রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও। মক পার্লামেন্টে রাহুল সাফ বলেন, ‘শুধু ইমপিচ করে থেমে থাকলে হবে না, জ্ঞানেশ কুমারকে দেশদ্রোহিতার অভিযোগে বিচার ব্যবস্থার মুখোমুখি করা হোক।’ এ দিন সেই নিয়ে কটাক্ষ করে শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী হতে চাইলে সারা জীবন মক পার্লামেন্টেই বসে থাকুন।’