Potato & Tomato: আলু-টমেটো একসঙ্গে রাখলেই সর্বনাশ! এর পিছনের বৈজ্ঞানিক কারণ জানেন? | Why You Should Never Store Potato and Tomato Together, Know the Scientific Reason - 24 Ghanta Bangla News
Home

Potato & Tomato: আলু-টমেটো একসঙ্গে রাখলেই সর্বনাশ! এর পিছনের বৈজ্ঞানিক কারণ জানেন? | Why You Should Never Store Potato and Tomato Together, Know the Scientific Reason

Spread the love

কলকাতা: আলু ও টমেটো – দুটি সবজিই আমাদের প্রতিদিনের রান্নাঘরের দরকারি সবজি। প্রায় সব খাবারেই হয় আলু, নাহলে টমেটো থাকে। অনেকেই আলু ও টমেটো কিনে একসঙ্গে ঝুড়িতে বা ব্যাগে রেখে দেন। কিন্তু জানেন কি, আলু ও টমেটো একসঙ্গে রাখা উচিৎ নয়? এর পিছনে রয়েছে একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ।

কেন রাখা উচিৎ নয়?

এই সবের মূলে আছে একটি গ্যাস, যার নাম ইথিলিন। এটি একটি বর্ণহীন গ্যাস। এটিকে আমরা উদ্ভিদ হরমোনও বলতে পারি। বীজ থেকে অঙ্কুরোদগম, কাঁচা ফল পাকানো – সব কিছু এই গ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই টমেটো জাতীয় সবজি যখন পাকে, এই সবজিগুলো থেকেই ইথিলিন গ্যাস নির্গত হয়। কিন্তু সব সবজি এই গ্যাস তৈরি করতে পারে না, যেমন আলু। আবার টমেটো ইথিলিন গ্যাস তৈরি করতে পারে। টমেটো প্রচুর পরিমানে গ্যাস বাতাসে ছাড়ে। টমেটোর পাশে আলু রাখা হলে ইথিলিন আলুতে ঢুকবে ফলে জলদি চারা বেরোনো থেকে আলু পচতে শুরু করে। আলুর গায়ের ছোট ছোট চোখের মধ্যে ইথিলিন ঢুকলে আলুতে জলদি চারা বেরিয়ে যায় ফলে সবজিটিই খারাপ হয়ে যায়।

সমাধান-

এর সমাধানও আছে। আলু সংরক্ষণের জন্য সবসময় শুকনো, ঠান্ডা ও অন্ধকার জায়গা বেছে নেওয়া উচিৎ। এমন জায়গায় আলু রাখুন, যেখানে সহজে বাতাস চলাচল করা সম্ভব। আলু কখনও ভেজা অবস্থায় বা বন্ধ প্লাস্টিকের ব্যাগে রাখা উচিৎ নয়। অন্যদিকে কাঁচা টমেটো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভাল। টমেটো পেকে গেলে বেশি দিন ভাল রাখার জন্য ফ্রিজে রাখতে পারেন। কিন্তু এই ইথিলিন গ্যাসের জন্য দুটিকে কখনওই একসঙ্গে রাখবেন না। এর পাশাপাশি, আলু বা পেয়াঁজ একসঙ্গে রাখবেন কারণ এরা ইথিলিন গ্যাসের সংস্পর্শে এলে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আপেল, কলা দ্বারা প্রচুর ইথিলিন নির্গত হয় সুতরাং এদের একসঙ্গে রাখলে কোনও অসুবিধা নেই।

রান্নাঘরে ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই খাবার, সবজি অনেকদিন ভাল রাখা সম্ভব। আলু ও টমেটো আলাদা করে রাখলে দ্রুত পচে যাওয়ার আশঙ্কা কমে। এতে একদিকে যেমন খাবারের অপচয় কমবে, তেমনই বাঁচবে পরিবারের খরচও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *