এই সময়, ইসলামপুর: গত তিন মাস ধরে মিড-ডে মিলের টাকা না-মেলায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন ইসলামপুরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। বকেয়া বিল দ্রুত মেটানোর দাবিতে বুধবার ইসলামপুর বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন ওই স্কুলগুলির শিক্ষকরা। একইসঙ্গে আজ, বৃহস্পতিবার থেকে স্কুলে মিড-ডে মিল পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।