October 2026 - Page 63 of 654 - 24 Ghanta Bangla News
Home

cyclone Arnab‘অর্ণব! সে তো খেয়েদেয়ে খেলতে গেল গো’

বুধবার বিকেলে মোবাইল বেজে ওঠে খড়্গপুরের পদ্মা রায়ের। ছেলের বন্ধুর কল। ‘হ্যালো’ বলতেই ও-পার থেকে ফিচেল গলায় উড়ে আসে, ‘মাসিমা, শুনেছেন তো অর্ণব আসছে!’ অবাক হয়ে ‘মাসিমা’র জবাব, ‘আসছে কী বাবা, সে তো খেয়েদেয়ে খেলতে গেল গো! তোমাদের সঙ্গে দেখা হয়নি?’ বেশ কিছুক্ষণ পরে বিষয়টি বুঝতে পেরে আপনমনেই হেসে ফেলেছেন পদ্মা। বলছেন, ‘এখনকার ছেলেপুলেদের কাণ্ডটা […]

Home

দীপাবলিতে SUV কেনায় ৩.৩৫ লক্ষ টাকা ছাড়, তালিকায় ১০ মডেল

গুরুগাঁও: দীপাবলির আগে নতুন SUV কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের জন্য রয়েছে বড়সড় সুযোগ। ভারতের বাজারে একাধিক মিডসাইজ SUV-তে নগদ ছাড়, পুরনো গাড়ি বদলের বোনাস, স্ক্র্যাপেজ সুবিধা এবং লয়্যালটি অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা। Tata Curvv EV-তে সর্বোচ্চ ৩ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত সুবিধা মিলছে। অন্যদিকে Tata Harrier EV, Honda Elevate এবং Renault Duster-এর […]

Home

আজকের রাশিফল: করবা চৌথের দিন শিব যোগ, আজই প্রেম সাগরে গা ভাসবে কাদের?

আজ, ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, আজই পালিত হবে করবা চৌথ। চাঁদ আজ বৃষ থেকে মিথুন রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ রাত ১০টা ৯ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক কৃষ্ণা চতুর্থী তিথি। তারপর শুরু হবে কার্তিক কৃষ্ণা পঞ্চমী তিথি। এর পাশাপাশি আজ থাকবে পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব। জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির […]

Home

বিধানসভার অধিবেশন কক্ষেই হাসিরানি ও শাখারভের শপথ

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে বিধানসভার অধিবেশনের লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে। এ দিনও অধিবেশন কক্ষে হাসিরানি ও শাখারভের শপথগ্রহণ অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং হয়। শুভেন্দুর কথায়, ‘বিধানসভার প্রত্যেক সদস্যের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। এখন লাইভ স্ট্রিমিং হয়। দুই বিধানসভা কেন্দ্রের জনগণ যে দু’জনকে জয়ী করলেন তাঁরাও দেখতে চান তাঁদের প্রতিনিধির শপথ গ্রহণ অনুষ্ঠান। এই ব্যবস্থা […]

Home

কম দামে ফোল্ডেবল আনতে পারে Samsung, জল্পনায় Galaxy Z Fold 9 FE

মুম্বই: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে আরও বিকল্প আনতে পারে স্যামসাং। ২০২৭ সালের জন্য Galaxy Z Fold 9 সিরিজের একটি নতুন ওয়াইড-ফরম্যাট মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে দক্ষিণ… মুম্বই: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে আরও বিকল্প আনতে পারে স্যামসাং। ২০২৭ সালের জন্য Galaxy Z Fold 9 সিরিজের একটি নতুন ওয়াইড-ফরম্যাট মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। টিপস্টার অ্যান্থনি, যিনি […]

Home

সিজিও কমপ্লেক্সের জিজ্ঞাসাবাদ মিটতেই গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন

এই সময়: সিজিও কমপ্লেক্সে ইডি–র অফিসারদের জিজ্ঞাসাবাদ সামলে বাইরে বেরিয়ে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। বুধবার বিকেলে সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করল বৌবাজার থানার পুলিশ। পুজোর পাস মোটা টাকার বিনিময়ে বিক্রি করার মামলায় মমতা–মন্ত্রিসভার প্রাক্তন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানানো হয়েছে। পুলিশের দাবি, তাঁকে অনেকবার ডাকা হলেও […]

Home

Volkswagen Taigun-এর বিক্রি ১ লক্ষ পার, ফেসলিফটে ফিরছে চাহিদা

গুরুগাঁও: ভারতের গাড়ির বাজারে এক লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক পার করল Volkswagen Taigun। ২০২১ সালের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করা এই মিডসাইজ SUV পাঁচ বছর পূর্ণ করার পর গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল। Society of Indian Automobile Manufacturers (SIAM)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ভারতে গাড়িটির পাইকারি বিক্রি হয়েছিল ৯৯,০৯৫ ইউনিট। অক্টোবরের প্রথমার্ধে আরও ৯০৫ ইউনিট […]

Home

পশ্চিম এশিয়ার সংঘাতে ১৪ জন নাবিক-সহ মৃত্যু ২২ ভারতীয় নাগরিকের, উদ্বেগ প্রকাশ কেন্দ্রের

বুধবার, সাংবাদিক সম্মেলনে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। পশ্চিম এশিয়ায় চলার সংঘাত এবং হামলার ঘটনায় ১৪ জন নাবিকসহ মোট ২২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘সৌদি আরবেও তিন জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ায় চলা এই সংঘাত নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’ উপসাগরীয় অঞ্চলে […]

Home

কুনুর ঘুরে দেখলেন আধিকারিকরা, স্পষ্ট নয় দূষণের কারণ

এই সময়, গুসকরা: কুনুর নদীর জল কালচে হয়ে যাওয়া, তীব্র দুর্গন্ধ ছড়ানো এবং প্রচুর মাছ, সাপ ও পাখির মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় তদন্তে নামল প্রশাসন। বুধবার গুসকরার মেলবন্ধন সেতু সংলগ্ন এলাকায় নদীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন বর্ধমান (উত্তর)–এর মহকুমাশাসক লোকনাথ সরকার, মৎস্য দফতরের সহ-অধিকর্তা শুভব্রত চট্টোপাধ্যায়, আউশগ্রাম-১ ব্লক প্রশাসনের আধিকারিক এবং গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল […]

Home

চার হাজারেরও বেশি গাছ কেটে কয়লাখনি হবে দিঘল পাহাড়িতে

সে সময়ে ঠিক হয়েছিল, দিঘল পাহাড়িতে প্রায় ১১৫ হেক্টর বনাঞ্চল কেটে কয়লাখনি গড়া হবে। তাই এই বনাঞ্চলটি মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনকে হস্তান্তর করার জন্য বন দপ্তরকে নির্দেশ দেয় রাজ্য সরকার। এ প্রসঙ্গে দুর্গাপুরের ডিএফও অনুপম খান বলেছেন, ‘আমরা বনাঞ্চল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে হস্তান্তর করেছি। বিনিময়ে নতুন বনাঞ্চল গড়ার জমি পেয়েছি।’ তিনি এই সঙ্গেই জানিয়েছেন, […]