কুনুর ঘুরে দেখলেন আধিকারিকরা, স্পষ্ট নয় দূষণের কারণ - 24 Ghanta Bangla News
Home

কুনুর ঘুরে দেখলেন আধিকারিকরা, স্পষ্ট নয় দূষণের কারণ

Spread the love

এই সময়, গুসকরা: কুনুর নদীর জল কালচে হয়ে যাওয়া, তীব্র দুর্গন্ধ ছড়ানো এবং প্রচুর মাছ, সাপ ও পাখির মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় তদন্তে নামল প্রশাসন। বুধবার গুসকরার মেলবন্ধন সেতু সংলগ্ন এলাকায় নদীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন বর্ধমান (উত্তর)–এর মহকুমাশাসক লোকনাথ সরকার, মৎস্য দফতরের সহ-অধিকর্তা শুভব্রত চট্টোপাধ্যায়, আউশগ্রাম-১ ব্লক প্রশাসনের আধিকারিক এবং গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়-সহ অন্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *