October 2026 - Page 591 of 654 - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee Fracture: মমতার পা-ভাঙা নিয়ে এবার সিআইডি তদন্ত? | Suvendu Adhikari reveals Mamata Banerjee’s fracture report from Bangur

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পা ভাঙার ঘটনার তদন্তে কি এবার সিআইডি। সেই ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঙুর ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সের সেই রিপোর্ট শনিবার সামন আনেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মিথ্যা প্রচারের জন্য তদন্ত করা হবে। তবে শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ।

Home

Tata Harrier EV-এর দাম বাড়ল ১১ হাজার, নতুন দাম ২১.৭৯ লাখ

টাটা মোটরস তাদের পুরো গাড়ির পরিসরে দাম বাড়ানোর পরিকল্পনা আগেই জানিয়েছিল। সেই সিদ্ধান্তের প্রভাব এবার পড়ল সংস্থার বৈদ্যুতিক ফ্ল্যাগশিপ এসইউভি টাটা হ্যারিয়ার (Tata Harrier) ইভির উপরেও। নতুন দামের তালিকা অনুযায়ী, গাড়িটির বিভিন্ন ভ্যারিয়েন্টে ১০ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে। দাম বৃদ্ধির পর টাটা হ্যারিয়ার ইভির এক্স-শোরুম দাম এখন শুরু হচ্ছে ২১.৭৯ লাখ […]

Home

‘কাউকে সেলফি তুলতে দেখেননি’, ব্রাজ়িলের জার্সি উপহার পেয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

ব্রাজ়িলের খেলোয়াড়রা এলেন, খেললেন, মন জিতলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে নিশ্চিন্তে সম্পন্ন হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও ব্রাজ়িল ফুটবল কনফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ভারত বনাম ব্রাজ়িল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। কলকাতায় গত বছর আয়োজিত লিওনেল মেসি-সহ আর্জেন্টিনার ফুটবলারদের সম্বর্ধনা অনুষ্ঠানের বিশৃঙ্খলার ক্ষত অনেকটাই সারিয়ে তুলল এ দিনের ম্যাচ বলে ধারণা ক্রীড়া মহলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘উত্তমকুমারের […]

Home

Ghagra Waterfalls Incident | ঘাঘরা জলপ্রপাতে দুর্ঘটনা, ছেলেকে বাঁচাতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন পর্যটক মহিলা

ঝাড়গ্রামের ঘাঘরা জলপ্রপাতে পা পিছলে পড়ে বিপদ। তলিয়ে গেলেন এক পর্যটক। শনিবার ঝাড়গ্রামে বেলপাহাড়িতে এক নাবালক পা পিছলে পড়ে যায় জলপ্রপাতে। তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয় বাবা-মা। পরে নাবালককে নিয়ে বাবা পাড়ে উঠলেও, খোঁজ পাওয়া যাচ্ছে না ওই মহিলার। পরিবারটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা।

Home

পাকিস্তান-চিনের পঞ্চম প্রজন্মের জেট নিয়ে উদ্বেগ, বিকল্প ভাবছে বায়ুসেনা

নয়াদিল্লি: পাকিস্তান ও চিনের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। একই সঙ্গে দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এএমসিএ প্রকল্পে দেরি হলে বিকল্প প্ল্যাটফর্মের কথা ভাবতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। শনিবার বার্ষিক সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাশিয়া ইতিমধ্যেই ভারতকে […]

Home

Kolkata Traffic: ঘোরানো হবে গাড়ি, ঢুকতে দেওয়া হবে না এইসব রাস্তায় পুজোর আগেই যান নিয়ন্ত্রণ কলকাতায় | Traffic control in Kolkata ahead of Puja, special traffic arrangements from October 8

ধর্মতলা বাস টার্মিনাসImage Credit: Tv9 Bangla দুর্গাপুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়ার কাজও শুরু হবে। পুজোর দিনগুলিতে শহরে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে আগেভাগেই যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে। এই সময়ে মূলত প্রতিমা পরিবহণ এবং […]

Home

মাত্র ৩০ মাইল চলেছে Buick GNX, ২ বছরে দাম ২.২৭ কোটি টাকা থেকে ৩.৭৭ কোটি

কিছু গাড়ি বয়স বাড়ার সঙ্গে পুরনো হয়ে যায়, আবার কিছু গাড়ি সময়ের সঙ্গে আরও দুর্লভ এবং মূল্যবান হয়ে ওঠে। ১৯৮৭ সালের Buick GNX-এর একটি অত্যন্ত সংরক্ষিত উদাহরণ সেই দ্বিতীয় শ্রেণিরই নজির তৈরি করেছে। মাত্র ৩০ মাইল চলা এই কালো পারফরম্যান্স কুপটি সম্প্রতি ৪২৭,০০০ ডলারে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় হিসাব করলে, ১ ডলার প্রায় ৮৮ টাকা […]

Home

Durga Puja 2026: ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরের অজানা কাহিনী জেনে নিন | Know the unknown story of Guptamani Temple in Jhargram

ঝাড়গ্রামের গুপ্তমনি মন্দির ঘিরে রয়েছে দীর্ঘদিনের ধর্মীয় ও স্থানীয় ঐতিহ্য। এই মন্দিরের পুজোর রীতি ও আচার নিয়ে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। Guptamani Mandir-এর পুজোয় এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য অনেক মন্দিরের রীতি থেকে আলাদা। কোন নিয়ম মেনে এখানে পুজো হয়?

Home

নন্দীগ্রামে পা ‘ভাঙেনি’ মমতার, কী বললেন বিরোধী দলনেতা Ritabrata Banerjee?

২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার ঘটনা নিয়ে ফের চড়ল রাজনীতির পারদ। নির্বাচনী প্রচারের সময় আঘাত পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। কী বললেন তিনি? দেখুন এই ভিডিয়োতে।

Home

Durga Puja 2026: উৎসবের মরশুমে নদীভাঙন, মালদার খাসকোলে বাড়ছে আতঙ্ক | River erosion during the festive season, panic is growing in Khaskol, Malda

মালদার খাসকোল গ্রামে নদীভাঙনের জেরে উৎসবের আনন্দ মাটি। উৎসবের মরশুমে নদীর পাড় ভাঙতে থাকায় উদ্বেগে গ্রামবাসীরা। নদীর গ্রাসে একের পর এক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাঙনের জেরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা। যে সময়ে উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠার কথা, সেই সময়েই নদীভাঙন নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। খাসকোল গ্রামের বর্তমান পরিস্থিতি […]