Ghagra Waterfalls Incident | ঘাঘরা জলপ্রপাতে দুর্ঘটনা, ছেলেকে বাঁচাতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন পর্যটক মহিলা
ঝাড়গ্রামের ঘাঘরা জলপ্রপাতে পা পিছলে পড়ে বিপদ। তলিয়ে গেলেন এক পর্যটক। শনিবার ঝাড়গ্রামে বেলপাহাড়িতে এক নাবালক পা পিছলে পড়ে যায় জলপ্রপাতে। তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয় বাবা-মা। পরে নাবালককে নিয়ে বাবা পাড়ে উঠলেও, খোঁজ পাওয়া যাচ্ছে না ওই মহিলার। পরিবারটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা।