এই সময়, বনগাঁ: কলকাতার পর জাঁকজমকের ক্ষেত্রে সীমান্ত শহরের দুর্গাপুজোর খ্যাতি রয়েছে। পুজোর ক’টা দিন দর্শনার্থীদের ঢল নামে। কিন্তু পালাবদলের বাংলায় এ বছর বনগাঁ শহরে বেশ কয়েকটি বড় পুজো কমিটির বাজেট অনেকটা কমেছে। ফলে শহরের দুর্গাপুজোর জৌলুসেও কিছুটা ভাটা পড়েছে। এ বছর ব্যবসায় মন্দা, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের ক্ষেত্রেও সংশয় তৈরি হওয়ার কারণেই বাজেট […]
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হাওড়ার অন্যান্য জায়গার তুলনায় শ্যামপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। শ্যামপুরের মানুষকে ট্রেন ধরার জন্য হয় উলুবেড়িয়া, নয় তো বাগনান স্টেশনে আসতে হয়। সড়ক পথে শ্যামপুর থেকে বাগনানের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। উলুবেড়িয়ার দূরত্ব আরও বেশি। বাসের সংখ্যা কমে যাওয়ায় শ্যামপুরের মানুষের একমাত্র ভরসা টোটো, অটো কিংবা ট্রেকার। নানা প্রয়োজনে শ্যামপুরের মানুষকে […]
কলকাতা: পুজোর (Durga Puja) আগে রাজ্যের বেহাল রাস্তা মেরামতে তৎপর রাজ্য সরকার। এবার রাস্তার কাজকর্মে স্বচ্ছতা আনতে বিশেষ অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করা হল। পোর্টালের নাম হল ‘পথ নির্মাণ অ্যাপ’ (Patha Nirman App)। কোন পুরসভায় কোথায় রাস্তার কাজ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কোন সংস্থা কাজের বরাত পেয়েছে, সব তথ্যই পাওয়া যাবে এই পোর্টালে। […]
হনুমানের তাণ্ডব পূর্ব বর্ধমানে গলসিতে। হনুমানের আক্রমণে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বাদ যাননি পুলিশকর্মীরাও। ওই হনুমানকে ধরার জন্য খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। তবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ধরা যায়নি সেই হনুমানকে। ফলে আতঙ্কের মধ্যে আছেন বাসিন্দারা। গত কয়েক দিন ধরেই হনুমানের দল আসছিল গলসি বাজারে। লোকজনের বাড়ির ছাদেও থাকত তারা। তবে এত দিন কাউকে […]