October 2026 - Page 456 of 654 - 24 Ghanta Bangla News
Home

মুখোশ পরে বাড়িতে ঢুকে হামলা, নাবালক সন্তানের পাশাপাশি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা

বাড়িতে ঢুকে প্রাণঘাতী হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। মুখোশ পরে জোর করে বাড়িতে ঢুকে হামলা চালায় তারা। ওই অতর্কিত আক্রমণে নাবালক ছেলের সঙ্গে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তিও। ব্রিটেনের লেস্টারশায়ারের ওই হামলার পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দু’জনেই। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে এই হামলা হয় লেস্টারশায়ারের থার্নবিতে। লেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, […]

Home

সর্বোচ্চ কয়টি Form 7 জমা দেওয়া যাবে? বিতর্কের মাঝেই নতুন সিদ্ধান্ত কমিশনের

অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, কর্নাটক, ত্রিপুরা, উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে। SIR চলাকালীন নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। যেখানে জানানো হয়, বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য গণ-আবেদন বা ‘বাল্ক ফর্ম’ জমা দিচ্ছিল।

Home

কোটাক সিকিউরিটিজ়-এর নতুন পরিচয় Kotak Neo

Kotak Securities Limited তাদের কাস্টমার ফেসিং আইডেন্টিটি বদলে নতুন নাম রাখল Kotak Neo। ডিজিটাল পরিষেবা এবং আর্থিক পরামর্শকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা এই উদ্যোগের লক্ষ্য। সংস্থার দাবি, শেয়ার, মিউচুয়াল ফান্ড-সহ বিভিন্ন বিনিয়োগের সুযোগ এক ছাতার তলায় পাবেন গ্রাহকরা। যদিও সংস্থার আইনি নাম Kotak Securities Limited-ই থাকছে। গ্রাহকদের অ্যাকাউন্ট, পণ্য ও পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না

Home

রাজনৈতিক সৌহার্দ্যের নজির, হুমায়ুনে পায়ে হাত দিয়ে প্রণাম রেজিনগরের বিধায়কের

মুর্শিদাবাদের রেজিনগর আসনে রেকর্ড ভোটে জিতেছেন বিজেপির প্রার্থী শাখারভ সরকার। শুক্রবার ভোটে জয়লাভ করার পরে এলাকাবাসীকে অভিনন্দন জানাতে শাখারভ গিয়েছিলেন শক্তিপুর ও রেজিনগর এলাকা। তখনই তাঁর সঙ্গে দেখা হয় আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে। সেখানেই রাজনৈতিক সৌহার্দ্যের অভিনব এক নজির সৃষ্টি করেন রেজিনগরের সদ্য জয়ী বিধায়ক। হুমায়ুনের পায়ে হাত দিয়ে […]