পুলক বেরা, নন্দকুমার কোনও নতুন প্রতিমা গড়ে নয়, মন্দিরে প্রতিষ্ঠিত ঝিংলেশ্বরী দেবীকেই দুর্গা রূপে পুজো করা হয়। যষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বিশেষ পুজো। অষ্টমীতে প্রচুর মানুষের সমাগম হয়। নবমীতে বলির রীতি রয়েছে। পুজোর ভোগে নিবেদন করা হয় মাছ-মাংস, কাঁকড়া থেকে হাঁস। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ভবানীপুরের ঝিংলেশ্বরী মন্দিরের দুর্গাপুজো যেন অন্যরকম।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, ১০ অক্টোবর থেকে আগামী বছরের ৯ এপ্রিল পর্যন্ত বিন্দুবাসিনী হল্টে দাঁড়াবে ৫৩৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার এবং ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার।অন্য দিকে, ৬৩৪২২ সাহিবগঞ্জ-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জারের স্টপেজের মেয়াদ আগামী ২০ অক্টোবর থেকে পরের বছরের ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।