ঝিংলেশ্বরীর ভোগে থাকে কাঁকড়া, হাঁস
পুলক বেরা, নন্দকুমার
কোনও নতুন প্রতিমা গড়ে নয়, মন্দিরে প্রতিষ্ঠিত ঝিংলেশ্বরী দেবীকেই দুর্গা রূপে পুজো করা হয়। যষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বিশেষ পুজো। অষ্টমীতে প্রচুর মানুষের সমাগম হয়। নবমীতে বলির রীতি রয়েছে। পুজোর ভোগে নিবেদন করা হয় মাছ-মাংস, কাঁকড়া থেকে হাঁস। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ভবানীপুরের ঝিংলেশ্বরী মন্দিরের দুর্গাপুজো যেন অন্যরকম।