মুখোশ পরে বাড়িতে ঢুকে হামলা, নাবালক সন্তানের পাশাপাশি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা
বাড়িতে ঢুকে প্রাণঘাতী হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। মুখোশ পরে জোর করে বাড়িতে ঢুকে হামলা চালায় তারা। ওই অতর্কিত আক্রমণে নাবালক ছেলের সঙ্গে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তিও। ব্রিটেনের লেস্টারশায়ারের ওই হামলার পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দু’জনেই। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে এই হামলা হয় লেস্টারশায়ারের থার্নবিতে। লেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। পাশাপাশি মুখোশধারী দুই ব্যক্তি ওই বাড়িতে জোর করে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে ১৫ বছর বয়সি এক কিশোরকেও। শুক্রবার পুলিশ জানিয়েছে, কোনও রকম উস্কানি ছাড়াই ওই হামলা চালানো হয়। তাতে আহত হন এক মহিলা-সহ তিন জন। ওই মহিলা ছাড়া পেলেও হাসপাতালে চিকিৎসাধীন দু’জনের অবস্থাই এখনও আশঙ্কাজনক।
বিস্তারিত আসছে…