এ দিন ‘অত্যাচারিত’ যুব কংগ্রেস সদস্যদের সামনে রেখেও দিল্লি পুলিশকে একহাত নিয়েছেন রাহুল। সাংবাদিক বৈঠকে কেরলম থেকে পড়তে আসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, আথিরাকে দেখিয়ে রাহুলের দাবি, ‘দিল্লি পুলিশের মারে আথিরার এক কানের শ্রবণশক্তি চলে গিয়েছে। আগের বার আপনাদের দেখিয়েছিলাম, কী ভাবে দিল্লি পুলিশের পেলেট গান এক আন্দোলনকারীর দৃষ্টি কেড়েছে।’ তবে আথিরাকে ‘শেরনি’ সম্বোধন করে […]