প্রবীর সেখানে পৌঁছে দেখেন গ্যালির মেঝেতে বড়সড় চেহারার মাঝবয়সী এক ব্যক্তি শুয়ে। জ্ঞান নেই। অক্সিজেন দিয়ে, মাথায় জল দিয়ে এয়ারহস্টেসরা আপ্রাণ তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। তার পরে শুরু হয় প্রবীরের লড়াই। তিন ঘণ্টা ধরে পাঁচ–দশ মিনিট অন্তর সিপিআর (কার্ডিয়ো–পালমোনারি রিসাসিটেশন, যার সাহায্যে বুকে পাম্প করে হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্র সচল রাখার চেষ্টা করা হয়) দিয়ে […]