জেল হেফাজতে অ্যানেস্থেটিস্ট - 24 Ghanta Bangla News
Home

জেল হেফাজতে অ্যানেস্থেটিস্ট

Spread the love

এই সময়, বর্ধমান: নবাবহাট এলাকার নার্সিংহোমে ফাইমোসিসের অস্ত্রোপচারের পরে চার বছরের অরণ্য রায়ের মৃত্যুর ঘটনায় ধৃত অ্যানেস্থেটিস্টকে বনজকুমার দে-কে এ বার জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বর্ধমান সিজেএম আদালত।

পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছিল। এ দিন তাঁকে ফের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। তবে তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছিল পুলিশ। সওয়াল শোনার পরে ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ২১ অক্টোবর তাঁকে আবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন পুলিশ আদালতে জানিয়েছে, ধৃত অ্যানেস্থেটিস্ট অ্যানেস্থেসিয়ার ওষুধ কোথা থেকে এনেছিলেন, তা তিনি তদন্তকারীদের জানাননি।

পুলিশ সূত্রের খবর, নার্সিংহোমের অপারেশন থিয়েটারের কর্মী-সহ অন্য কর্মীরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, সে দিন অ্যানেস্থেসিয়ার ওষুধ বনজ নিজে নিয়ে গিয়েছিলেন। ২ সেপ্টেম্বর অরণ্যর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে নার্সিংহোমের দুই মালিক, ভুয়ো চিকিৎসক শেখ সায়াদুল হক-সহ বেশ কয়েক জন গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *