পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ। বিজ্ঞানীদের কাছে এই হিমবাহের পরিচিতি ‘ডুমসডে গ্লেসিয়ার’ বা ‘প্রলয়ের হিমবাহ’ নামে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, আগের অনুমানের তুলনায় অনেক দ্রুত গলছে এই বিশাল বরফের স্তূপ। এর সম্পূর্ণ ধস নামলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। তার জেরে উপকূলবর্তী শহরগুলিতে বন্যার আশঙ্কা বাড়বে। সেই […]