অন্য দিকে, সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি শচীন রায় বলেন, ‘এই বিনিয়োগ মূলত আসানসোলবাসীর কাছে আশীর্বাদ। এর ফলে অনুসারী শিল্প গড়ে উঠবে, বাজার অর্থনীতি চাঙ্গা হবে।’ স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পুইতণ্ডির বক্তব্য, ‘কারখানা বন্ধ হয়ে এলাকা মরুভূমি হয়ে গিয়েছিল, আবার এলাকা প্রাণ ফিরে পাবে।’ তবে অন্য বাসিন্দা লক্ষ্মীন্দর দত্ত কিছুটা সতর্ক সুরেই জানান, আগে অনেক […]