প্রি-ওয়েডিং ফটোশুট করতে গিয়ে ‘উড়ে’ই যাচ্ছিলেন তরুণী! কী হলো ইস্তানবুলে?
প্রি-ওয়েডিং ফটোশুট করতে গিয়ে আরেকটু হলে ‘উড়ে’ই যাচ্ছিলেন যুবতী। গ্যাস বেলুন দিয়ে তৈরি বিশেষ সাজ হাওয়ার টানে মাটি থেকে শূন্যে উড়িয়ে নিয়ে গিয়েছিল যুবতীকে। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ইস্তানবুলের বাসিন্দা ওই তরুণী বসফোরাস স্ট্রেটের কাছে প্রি-ওয়েডিং ফোটোশুট করছিলেন। সেই সময়েই হাওয়ার দাপটে বেলুন-সহ অনেকটা উপরে উঠে যান তিনি।