নাম বাদের আপিল জানতেন না রোল অবজ়ার্ভারই!
শুক্রবার সুব্রত বলেন, ‘ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও যে প্রচুর আবেদন জমা পড়েছিল, তা আমি এখন জানতে পারছি। আগে এ নিয়ে কানাঘুষো শুনলেও, আমার কাছে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি।’ তাঁর সংযোজন, ‘এত বিপুল সংখ্যক আপিল জমা পড়েছে বলে যা বলা হচ্ছে, সেই খবর আমি এখনই শুনছি। এই ধরনের আপিল দায়ের করা হয়েছে বা হচ্ছে—সে ব্যাপারে আমার কাছে কোনও তথ্যই ছিল না।’
বিধানসভা ভোটে বাংলায় রাজনৈতিক পালাবদলের পরেই ১৯৯০ ব্যাচের অবসরপ্রাপ্ত এই আমলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। আর তৎকালীন সিইও মনোজ আগরওয়াল হন রাজ্যের মুখ্যসচিব। গত কয়েক দিন ধরেই বিরোধীরা, বিশেষত মমতা তৃণমূলের নেতৃত্ব এই নাম বাদের আপিল নিয়ে নিশানা করছেন সুব্রত ও মনোজকে। মমতা তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এই ইস্যুতে দু’জনকে নিশানা করায় মনোজের তরফে আইনি পদক্ষেপও করা হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই সুব্রতর এই বক্তব্য সামনে আসায় তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।