মুর্শিদাবাদ মেডিক্যালে অভিযান পুলিশের, ধৃত দালাল চক্রের ১১ জন
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল মুর্শিদাবাদ মেডিক্যালে দালালচক্র সক্রিয় রয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যালের অধীনে থাকা মুর্শিদাবাদ জেলা ব্লাড ব্যাঙ্ক থেকে ইসিজি, সিটি স্ক্যান, এক্স-রে, ডায়ালিসিস–সব বিভাগে দালাল চক্র রয়েছে বলে অভিযোগ। রাজ্যে পালাবদল হতেই মুর্শিদাবাদ মেডিক্যাল থেকে দালাল চক্র হঠাতে পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করে রোগীর পরিজনদের সঙ্গে যোগাযোগ তৈরি করছিল।