West Bengal Weather: অর্ণবের পিছুপিছুই হাজির..., কালীপুজোয় কি আবার নতুন দুর্যোগ? | West Bengal Weather: New Depression Formed over Andaman Sea After Cyclone Arnab, More Rainfall in Bengal? Know Latest Update - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather: অর্ণবের পিছুপিছুই হাজির…, কালীপুজোয় কি আবার নতুন দুর্যোগ? | West Bengal Weather: New Depression Formed over Andaman Sea After Cyclone Arnab, More Rainfall in Bengal? Know Latest Update

Spread the love

কলকাতা: বছরের প্রথম ঘূর্ণিঝড় ছিল অর্ণব। এর দাপট দেখেছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা। বাংলাতেও বেশ প্রভাব টের পাওয়া গিয়েছে এই ঘূর্ণিঝড়ের। জেলায় জেলায় ভারী বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের অর্ণবের রেশ কাটিয়ে এবার বৃষ্টি কমার ইঙ্গিত। আপাতত ভারী বৃষ্টি নয় রাজ্যে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। গতকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। আজ তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। তবে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে।

ঘূর্ণিঝড় কাটলেও, এবার চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। আন্দামান সাগরে তৈরি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। আজ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি বাড়িয়ে অন্ধ্র প্রদেশের পথে এগোবে নিম্নচাপ। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *