Today Gold Rate: জলের দরে পাওয়া যাচ্ছে সোনা? ধনতেরাসের আগে দেখুন শহরে হলুদ ধাতুর দাম | Gold Price Crashes in Kolkata Before Dhanteras! Check Today's 24K, 22K, 18K Rates - 24 Ghanta Bangla News
Home

Today Gold Rate: জলের দরে পাওয়া যাচ্ছে সোনা? ধনতেরাসের আগে দেখুন শহরে হলুদ ধাতুর দাম | Gold Price Crashes in Kolkata Before Dhanteras! Check Today’s 24K, 22K, 18K Rates

Spread the love

কলকাতা: আগামী শুক্রবার ধনতেরাস। এর আগে কলকাতায় কিন্তু লাফিয়ে কমছে সোনার দাম। আজ, অক্টোবর মাসের শেষ দিনে শহরে কত তাকে পাওয়া যাচ্ছে হলুদ ধাতু? একনজরে দেখে নিন আজ শহরে সোনা ও রুপোর দাম কত।

সোনা-

আজ শহরে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১০,৪১৬ টাকা। গতকালের থেকে দাম কমেছে ২৫৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ০৪ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,৭৩০ টাকা। গতকালের থেকে আজ দাম কমেছে ৩১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২৭ হাজার ৩০০ টাকা। একই ভাবে ১২ লক্ষ ৭৩ হাজার টাকা। এর মধ্যে দাম কমেছে ২৪ ক্যারেট সোনারও। এরও দাম কমে গিয়েছে ৩৩৮ টাকা। ১ গ্রাম সোনার দাম ১৩,৮৮৮ টাকা। আজ ১০ গ্রাম খাঁটি সোনার দাম ১ লক্ষ ৩৮ হাজার ৮৮০ টাকা। ঠিক তেমনি ১০০ গ্রামের দাম ১৩ লক্ষ ৮৮ হাজার ৮০০ টাকা।

রুপো –

একইভাবে ধনতেরাসের আগে দাম কমেছে রুপোরও। আজ শহরে প্রতি গ্রাম রুপোর দাম ২০০ টাকা। ১০ টাকা দাম হ্রাস পেয়েছে। একইভাবে প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ টাকা। মোট ১০ হাজার টাকা দাম কমেছে।

তবে সোনা কেনার আগে সব সময় BIS হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে। শেষ অবধি কেনার আগে চূড়ান্ত বিল মিলিয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *