মেয়ে বাথরুমে গিয়ে যাতে এই কাজ না করে, তাই দরজা বন্ধে নিষেধ শ্রীদেবীর   - Bengali News | Did you know this secret about janhvi kapoor bathroom - 24 Ghanta Bangla News
Home

মেয়ে বাথরুমে গিয়ে যাতে এই কাজ না করে, তাই দরজা বন্ধে নিষেধ শ্রীদেবীর   – Bengali News | Did you know this secret about janhvi kapoor bathroom

চেন্নাইয়ের মেয়ে শ্রীদেবী। তিনি আদ্যোপান্ত দক্ষিণী। দক্ষিণ থেকে মুম্বইয়ে এসে নিজের কেরিয়ার তৈরি করেছিলেন হিন্দি সিনেমায়। জন্মভূমি চেন্নাইতেই কিনেছিলেন জীবনের প্রথম বাংলো। সেই বাড়িটিই অনুরাগীদের ঘুরে দেখিয়েছেন তাঁর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবী কাপুর। তিনি ভিডিয়োটি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

জাহ্নবী জানিয়েছিলেন, তাঁর মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী যখন বাড়িটি কিনেছিলেন, সেটি বেশ অন্যরকম দেখতে ছিল। ঠিক করেছিলেন বিয়ের পর বাড়িটি সাজাবেন নিজের মতো করে। গোটা বিশ্ব ঘুরে সংগ্রহিত কিছু ঘর সাজানোর জিনিস এবং আসবাব দিয়ে বাড়ি সাজানোর পরিকল্পনা ছিল তাঁর। সেই বাড়ি দেখাতে-দেখাতেই জাহ্নবী জানালেন, সেখানে তাঁর বেডরুমের স্নানঘরে আজও কোনও লক নেই। সেই বেডরুমেই একটা সময় থাকতেন তাঁর মা।

কিন্তু বাথরুমে কেন লক নেই? ভিডিয়োতেই কারণ জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “এই বাড়িটিতে পুরনো এবং নতুন সংগ্রহের সংমিশ্রণ। এমন অনেক কিছু আছে, যা পুরনো দিনের। সম্পূর্ণভাবে নতুন জিনিসও আছে। আমার বাথরুমে এখনও পর্যন্ত লক লাগানো নেই। আমার মনে আছে মা আমার বাথরুমে লক রাখতে না। তিনি ভয় পেতেন। আশঙ্কা করতেন, আমি যদি বাথরুমে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলি। কোনও অসৎ সঙ্গে জড়িয়ে পড়ি, এই ছিল ভয়। তাই বাথরুমে লক লাগানোর অনুমতি ছিল না আমার। দেখছেন তো, গোটা ঘরটাই কেমন সুন্দর করে সাজানো। কিন্তু বাথরুমে লক আজও নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *