Magic School: বাংলায় প্রথমবার, তৈরি হচ্ছে ম্যাজিক স্কুল, বিশেষ ভূমিকায় পি সি সরকার | West Bengal Government Plans Magic School and Museum to Preserve Bengal’s Magic Heritage - 24 Ghanta Bangla News
Home

Magic School: বাংলায় প্রথমবার, তৈরি হচ্ছে ম্যাজিক স্কুল, বিশেষ ভূমিকায় পি সি সরকার | West Bengal Government Plans Magic School and Museum to Preserve Bengal’s Magic Heritage

Spread the love

কলকাতা: ম্যাজিক (Magic) দেখতে কার না ভালো লাগে? হঠাৎ রুমাল থেকে ফুল হয়ে যাওয়া, কিংবা হঠাৎ কারও অদৃশ্য হয়ে যাওয়া…। প্রশ্নও নিশ্চয় জাগে কীভাবে এগুলো হয়? সেই কৌশল শেখার সুযোগ পেতে পারেন আপনিও। হাতে ধরে শেখানো হবে ম্যাজিক। এবার রাজ্যে তৈরি হতে চলেছে জাদুচর্চার স্কুল (Magic School in West Bengal)। বাংলার জাদুচর্চার ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

তৈরি হচ্ছে জাদুচর্চার স্কুল 

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তৈরি হতে চলেছে জাদুচর্চার স্কুল। একই সঙ্গে বাংলার জাদুচর্চা নিয়ে তৈরি হবে একটি সংগ্রহশালা। আর তাতে বিশেষ ভূমিকা পালন করবেন কিংবদন্তি জাদুকর পিসি সরকার জুনিয়র। বিশেষ উদ্যোগের পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে একটি উপদেষ্টা কমিটি। জানা গিয়েছে, এই কমিটির প্রধান পরামর্শদাতা হিসাবে থাকবেন তিনি।

শুক্রবার নন্দন সভাঘরে উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং বিভাগের সচিব সৌমিত্র মোহন। স্ত্রী জয়শ্রী ও মেয়ে মানেকাকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দেন পি সি সরকার জুনিয়র। এছাড়াও কমিটির বিভিন্ন পদে থাকবেন বাংলার বিশিষ্ট জাদুশিল্পীরা।

নতুন প্রজন্মকে জাদুচর্চায় উৎসাহ

জাদুচর্চার স্কুলের মাধ্যমে নতুন প্রজন্মকে জাদুশিল্পের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, সংগ্রহশালায় বাংলার জাদুচর্চার ইতিহাস এবং বিশিষ্ট জাদুশিল্পীদের কাজ তুলে ধরা হবে। এর ফলে বাংলার জাদুচর্চার ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে। তবে কবে থেকে এই স্কুল ও সংগ্রহশালা চালু হবে,তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *