Dhanteras Broom Buying: সোনা নয়, ধনতেরাসে ঝাড়ু কিনলেই কি ভাগ্যের চাকা ঘোরে? | Dhanteras: Why People Buy Broom on Dhanteras? Can it Actually Change Luck - 24 Ghanta Bangla News
Home

Dhanteras Broom Buying: সোনা নয়, ধনতেরাসে ঝাড়ু কিনলেই কি ভাগ্যের চাকা ঘোরে? | Dhanteras: Why People Buy Broom on Dhanteras? Can it Actually Change Luck

Spread the love

ধনতেরাসে ঝাড়ু কিনলে ভাগ্য ফেরে? প্রতীকী চিত্র।Image Credit: Pexels

সামনেই দীপাবলি। তার আগেই আসে ধনতেরাস। এই দিনে অনেকেই সোনা-রুপো কেনেন সংসারে সুখ-সমৃদ্ধির জন্য। তবে ধনতেরাসে সোনা, রুপো বা বাসনপত্র কেনার পাশাপাশি ঝাড়ু কেনারও একটি বিশেষ রীতি রয়েছে। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে ঝাড়ু কেনার হিড়িক যেন অনেক বেড়েছে। কেন ধনতেরাসে ঝাড়ু কেনা হয়, জানেন?

অনেকেই মনে করেন, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সংসারে আর্থিক সমৃদ্ধি বাড়ে এবং বাড়ি থেকে দারিদ্র্যতা দূর হয়।

ধনতেরাসে ঝাড়ু কেনার পিছনে রয়েছে প্রচলিত কিছু ধর্মীয় ব্যাখ্যা-

১. দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। প্রচলিত ধারণা, ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কিনে বাড়িতে আনলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

২. দারিদ্র্য ও নেতিবাচকতা দূর করার প্রতীক

ঝাড়ু দিয়ে যেমন বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করা হয়, তেমনই প্রতীকী অর্থে এটি সংসার থেকে দারিদ্র্য, অশুভ শক্তি ও নেতিবাচকতা দূর করার ইঙ্গিত দেয়। তাই ধনতেরাসে নতুন ঝাড়ু কেনাকে শুভ বলে মনে করা হয়।

৩. নতুন শুরুর প্রতীক

ধনতেরাস থেকেই দীপাবলি উৎসবের সূচনা হয়। এই সময়ে বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে তোলার রীতি রয়েছে। নতুন ঝাড়ু কেনা আসলে পুরনো জঞ্জাল সরিয়ে নতুন করে জীবন শুরু করার প্রতীক হিসেবেও দেখা হয়।

৪. সংসারে আর্থিক সমৃদ্ধির কামনা

লোকবিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে ঝাড়ু কিনলে সংসারে অর্থের অভাব হয় না। ঘরে লক্ষ্মীর বাস হয় এবং পরিবারের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে। যদিও এই বিশ্বাসের কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ধনতেরাসে ঝাড়ু কেনার সময় কী মনে রাখবেন?

অনেকে ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনাকে শুভ মনে করেন। তবে ঝাড়ু কেনার সময় কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার।

  • ঝাড়ু কেনার পর সেটি পরিষ্কার ও নিরাপদ জায়গায় রাখুন।
  •  ঝাড়ু কখনও পা দিয়ে মাড়াবেন না।
  •  বাড়িঘর পরিষ্কার রাখুন এবং পুরনো, ভাঙা ঝাড়ু সরিয়ে ফেলুন।

বিঃ দ্র: ধনতেরাসে ঝাড়ু কেনার এই প্রথা মূলত ধর্মীয় ও লোকাচারভিত্তিক বিশ্বাসের সঙ্গে যুক্ত। এটি কোনও বাধ্যতামূলক ধর্মীয় নিয়ম নয়।  টিভি৯ বাংলা কোনও বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগকে প্রচার করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *