বিশ্ব কুস্তিতে সোনা জয় মণীষার
ভারতের মেয়েদের কুস্তিতে নজির গড়লেন মণীষা ভানওয়ালা। হরিয়ানার রোহতকের এই ২৯ বছর বয়সি কুস্তিগির শুক্রবার কাজাখস্তানের আস্তানা শহরে কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ৫৯ কেজি বিভাগে। ফাইনালে তিনি ৮-৬ হারালেন আমেরিকার আবিগেইল নেট্রেকে। ভারতের কোনও মেয়ে কুস্তিগির এর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতেননি। ছেলেদের বিভাগে ২০১০ সালের বিশ্বমিটে শেষ বার ভারতকে সোনা এনে দিয়েছিলেন সুশীল কুমার।