১ নভেম্বর বিশেষ নিয়মে করতে হবে ম্যানিফেস্ট, পূরণ হবে সব মনবাঞ্ছা, ইঙ্গিত জ্যোতিষশাস্ত্র থেকে সংখ্যাতত্ত্বে
রাত ফুরোলেই নভেম্বর মাস। ১ নভেম্বর ২০২৬। ঘটনাচক্রে এই দিন রবিবার। সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্রের হিসাব বলছে ১ নভেম্বর ২০২৬ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ যাঁদের জীবনে নানা ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন, বিয়ে হচ্ছে না, চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তা হলে এই দিন থেকেই বদলাতে পারে আপনার ভাগ্যের চাকা। সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনটিকে ম্যানিফেস্টেশনের অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হচ্ছে। সারা বছর জুড়ে যাঁরা বিভিন্ন সময়ে ম্যানিফেস্টেশন করেছেন, এই সময় সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। কী ভাবে কাজে লাগাবেন এই মোক্ষম সুযোগকে? কেন গুরুত্বপূর্ণ এই দিন?
যা যা জানবেন
-
১ নভেম্বর ২০২৬ কেন বিশেষ?
-
পুরোনো ম্যানিফেস্টেশন শেষ করবেন কী ভাবে?
-
মহালক্ষ্মীর কোন জপ করবেন?
-
৯ ঘরের কোন Numerology Grid আঁকবেন?
রবি পুষ্য নক্ষত্রের প্রভাব
১লা নভেম্বর ২০২৬ তারিখে পড়ছে অত্যন্ত শুভ ‘রবি পুষ্য নক্ষত্র’। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নক্ষত্রগুলির মধ্যে পুষ্য নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নক্ষত্র সরাসরি দেবগুরু বৃহস্পতি এবং শনির শক্তির দ্বারা পরিচালিত হয়। যার অর্থ, এই নক্ষত্রের মধ্যে জ্ঞান এবং পরিশ্রম— উভয়েরই অপূর্ব সমন্বয় রয়েছে। তাই যে কোনও নতুন কাজের শুভ সূচনা করতে কিংবা সমৃদ্ধি বাড়াতে এই দিনটি ম্যানিফেস্টেশন করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
গ্রহের গোচর ও আর্থিক সমৃদ্ধি
এই রবি পুষ্য নক্ষত্রের ঠিক একদিন আগে বৃহস্পতি গ্রহের গোচর ঘটছে সিংহ রাশিতে। সূর্য এবং বৃহস্পতি একে অন্যের সংস্পর্শে আসলে, কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে অগ্রগতি ও সমৃদ্ধি লাভ হয়। তাই এই মুহূর্তটিকেও সঠিক ভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি।
ম্যানিফেস্টেশনে ইতি টানার নিয়ম
চলতি বছরে বিগত দিনে যে সব ম্যানিফেস্টেশন বা খসড়া তৈরি করেছিলেন (তা সে লায়ন্স গেট হোক, কিংবা গুরু পুষ্য নক্ষত্রের কোনও প্রতিকার বা অন্যান্য উপায়), তার ফল পাওয়ার সময় এটি।
কী করবেন?
-
১লা নভেম্বর সব পুরোনো ম্যানিফেস্টেশন কাগজ একসঙ্গে সংগ্রহ করুন।
-
একটি হবন কুন্ডে বা নিরাপদ স্থানে সেগুলো একত্রিত করে খোলা আকাশের নীচে পুড়িয়ে ফেলুন।
-
এই প্রক্রিয়া সম্পন্ন করার সময় ১০৮ বার মহাশক্তির মন্ত্র জপ করুন: ‘ওঁ শ্রী হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ।’
ব্যবসা ও কেরিয়ার গ্রোথের জন্য কী করবেন?
যাঁদের পেশাগত জীবন বা চাকরিতে সমস্যা রয়েছে, ব্যবসায় মন্দা চলছে, ঋণের বোঝা বেড়েই চলেছে, বার বার ক্যাশ ফ্লো আটকে আছে, তাঁরা একটি বিশেষ গ্রিড রচনা করতে পারেন। ৯ ঘরের একটি ছক কাটুন, এ বার নীচের নিয়মে সাজান। সবুজ কালি দিয়ে সম্পূর্ণ গ্রিডটি আঁকতে হবে। টানা ১০৮ দিন, সকালে স্নান সেরে উঠে।
গ্রিডের বিন্যাস:
প্রথম সারি: ২৭, ২০, ২৫
দ্বিতীয় সারি: ২২, ২৪, ২৬
তৃতীয় সারি: ২৩, ২৮, ২১
এই গ্রিডের প্রতিটি সংখ্যা যোগ করলে মোট ফল দাঁড়ায় ৭২, যার একক সংখ্যা হলো ‘৯’—অর্থাৎ এটি পূর্ণতা বা সমাপ্তির প্রতীক। ঋণ থেকে মুক্তি, নতুন কাজের সূচনা, পুরোনো জটিলতা কিংবা বিক্রি বন্ধ হয়ে যাওয়া প্রপার্টি সচল করার জন্য এটি এক মোক্ষম প্রতিকার।
কী মাথায় রাখবেন?
টানা ১০৮ দিন প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাকে এই গ্রিডটি তৈরি করতে হবে।
শুধুমাত্র সবুজ কালির পেন দিয়ে একই খাতায় এটি প্রতিদিন আঁকতে হবে।
এটি আপনার অফিস বা ঘরের উত্তর দিকে রেখে দিন।
FAQ
১. ১ নভেম্বর ২০২৬ কেন ম্যানিফেস্টেশনের জন্য বিশেষ দিন?
১ নভেম্বর ২০২৬ রবিবার রবি পুষ্য নক্ষত্র পড়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পুষ্য নক্ষত্র অত্যন্ত শুভ। বৃহস্পতি ও শনির প্রভাব থাকায় নতুন কাজের সূচনা, সমৃদ্ধি এবং ম্যানিফেস্টেশনের জন্য দিনটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২. ১ নভেম্বর পুরোনো ম্যানিফেস্টেশন শেষ করার নিয়ম কী?
আগের সমস্ত ম্যানিফেস্টেশনের কাগজ একত্রিত করে নিরাপদ স্থানে পুড়িয়ে ফেলতে হবে। এই প্রক্রিয়া চলাকালীন ১০৮ বার মহালক্ষ্মী মন্ত্র ‘ওঁ শ্রী হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ’ জপ করার নিয়ম রয়েছে।
৩. মহালক্ষ্মীর কোন মন্ত্র ১০৮ বার জপ করতে হবে?
ম্যানিফেস্টেশন সম্পন্ন করার সময় ‘ওঁ শ্রী হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। জ্যোতিষীয় বিশ্বাস অনুসারে, এই মন্ত্র সমৃদ্ধি ও সৌভাগ্য লাভের সঙ্গে সম্পর্কিত।
৪. কেরিয়ার ও আর্থিক উন্নতির জন্য Numerology Grid কী ভাবে তৈরি করবেন?
সবুজ কালির পেন দিয়ে ৯ ঘরের একটি ছক তৈরি করতে হবে। প্রথম সারিতে ২৭, ২০, ২৫; দ্বিতীয় সারিতে ২২, ২৪, ২৬ এবং তৃতীয় সারিতে ২৩, ২৮, ২১ লিখতে হবে।
৫. Numerology Grid কত দিন আঁকতে হবে এবং কোথায় রাখতে হবে?
টানা ১০৮ দিন প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার পোশাকে একই খাতায় সবুজ কালির পেন দিয়ে গ্রিডটি আঁকতে হবে। খাতাটি বাড়ি অথবা অফিসের উত্তর দিকে রাখার নিয়ম রয়েছে। জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের বিশ্বাস অনুযায়ী, এই প্রতিকার আর্থিক বাধা কাটানো ও কেরিয়ারে উন্নতির জন্য করা হয়।