ফের সৌদি আরবগামী ফ্লাইট বাতিল রাখার মেয়াদ বৃদ্ধি করল এয়ার ইন্ডিয়া
হুথি হামলার জেরে সৌদি আরবগামী বিমান বাতিল করেছে একাধিক সংস্থা। এ বার এই ফ্লাইট বাতিল রাখার মেয়াদ আরও বাড়ানো হলো। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলাচল স্থগিত রাখা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। শুক্রবার, এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে,যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।