Amit Shah: AAP মানে কী? বুঝিয়ে দিলেন শাহ - Bengali News | BJP leader Amit Shah called AAP the 'Avaidh Aamdaniwali Party' - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: AAP মানে কী? বুঝিয়ে দিলেন শাহ – Bengali News | BJP leader Amit Shah called AAP the ‘Avaidh Aamdaniwali Party’

নয়াদিল্লি: আর কয়েকদিন পরই দিল্লিতে বিধানসভা নির্বাচন। রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরীবালের দলের নতুন নাম দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লিতে ভোট প্রচারে বিজেপির এক জনসভা থেকে কেজরীবালকে আক্রমণ করে তিনি বললেন, “ভোট পেতে মিথ্যা কথা বলেন অরবিন্দ কেজরীবাল।”

এদিন নারেলায় এক জনসভা থেকে আপ প্রধানকে আক্রমণ করে শাহ বলেন, “ভোট পেতে শুধুই মিথ্যা কথা বলেন কেজরীবাল। তাঁর দল আপের মানে অবৈধ আমদানিওয়ালি পার্টি।” কেজরীবালের সরকার দিল্লিতে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। সেকথা উল্লেখ করে শাহ বলেন, “শুধুমাত্র গত ১০ বছরে দিল্লির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জল জমছে। পানীয় জলের সমস্যা। হাসপাতালে ন্যূনতম পরিষেবা পাওয়া যাচ্ছে না।” কেজরীবাল এইসব নিয়ে চিন্তিত কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

এই খবরটিও পড়ুন

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। আর ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। এদিন শাহ বলেন, “৫ তারিখ ভোট দেবেন মানুষ। ৮ তারিখ হবে গণনা। তারপরই এই বিপর্যয়ের হাত থেকে মুক্ত হবে দিল্লি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *