চালু দিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার, কত ভাড়া এই ট্রেনের? জেনে নিন টাইম টেবিলও - 24 Ghanta Bangla News
Home

চালু দিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার, কত ভাড়া এই ট্রেনের? জেনে নিন টাইম টেবিলও

Spread the love

কবে রওনা দেবে এই ট্রেন?

নতুন এই ট্রেনটি প্রতিদিন বারাণসী থেকে সন্ধে ৮টা ৫০ মিনিটে ছাড়বে। পরের দিন ভোর ৬টা ১০ মিনিটে ট্রেনটি দিল্লিতে গিয়ে পৌঁছবে। অন্য দিকে, ট্রেনটি দিল্লি থেকে রাত ৯টা ৪০ মিনিটে বারাণসীর উদ্দেশে রওনা দেবে। ট্রেনটি পরের দিন ভোর ৬টা ১০ মিনিটে বারাণসীতে এসে পৌঁছবে। যাতায়াতে মোট ৯ ঘণ্টা ৫ মিনিট সময় লাগে।

সপ্তাহে ছ’দিন এই ট্রেনটি চলাচল করবে। তবে, শুক্রবার বারাণসী থেকে এই ট্রেনটি ছাড়বে না। অন্য দিকে, শনিবার দিল্লি থেকে এই ট্রেনটি চলাচল করবে না। জানা গিয়েছে, ট্রেনটিতে মোট ১৬টি কোচ রয়েছে। এর মধ্যে ফার্স্ট ক্লাস কোচ, AC 2 Tier এবং AC 3 Tier কোচ রয়েছে। ট্রেনটিতে মোট ৮২৩টি বার্থ রয়েছে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *