শিলং লাজংয়ের বিরুদ্ধে কেমন একাদশ সাজাল মহামেডান? - 24 Ghanta Bangla News
Home

শিলং লাজংয়ের বিরুদ্ধে কেমন একাদশ সাজাল মহামেডান?

Spread the love

আজ বিকেল চারটে থেকেই ইন্ডিয়ান ফুটবল লিগের অভিযান শুরু করতে চলেছে মহামেডান(Mohammedan) স্পোর্টিং ক্লাব। কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শিলং লাজং এফসি। এই টুর্নামেন্টের…

mohammedan-vs-shillong-lajong

আজ বিকেল চারটে থেকেই ইন্ডিয়ান ফুটবল লিগের অভিযান শুরু করতে চলেছে মহামেডান(Mohammedan) স্পোর্টিং ক্লাব। কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শিলং লাজং এফসি। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য খুব একটা সময় না পাওয়া গেলেও তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়তে চান সাদা-কালো ফুটবলাররা। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই জানিয়ে গিয়েছেন দলের সহকারী কোচ সুধীর মিশ্র। সেইমতো একাদশ সাজিয়েছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান।

আরও দেখুনঃ প্যারা-এশিয়ান গেমসে তিনবারের সোনাজয়ী নীরজের মৃত্যু ঘিরে রহস্য

যেখানে আজ গোলরক্ষক হিসেবে থাকছেন নিখিল ডেকা। (Mohammedan )রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন দীনেশ মেইতেই, হীরা মন্ডল, জুয়েল আহমেদ মজুমদার, জোসেফ লালমুয়ানামা। মাঝমাঠে অধিনায়ক মহিতোষ রায়ের সঙ্গে থাকছেন টাংভা রাগুই, লালরেমসাঙ্গা। আপফ্রন্টে চাপ বাড়ানোর জন্য থাকছেন ফারদিন আলি মোল্লা, অ্যাডিসন সিং, ইসরাফিল দেওয়ান। আপাতত রিজার্ভেই থাকছেন লালথানকিমা থেকে শুরু করে শিব মান্ডির মত ফুটবলাররা।

শেষ পর্যন্ত আদৌও তিন পয়েন্ট ঘরে আসে কিনা সেটাই দেখার বিষয়। অন্যদিকে, মহামেডানকে আটকেই পাহাড়ে ফিরতে চাইবে শিলং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *