শহরে ফের হকার নিয়ন্ত্রণ - 24 Ghanta Bangla News
Home

শহরে ফের হকার নিয়ন্ত্রণ

Spread the love

উৎসবের মরশুম শেষ হলেই হকার নিয়ে ফের তৎপর হবে কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভার হকার পুনর্বাসন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, উৎসবের মরশুমে কলকাতার বিভিন্ন এলাকায় অনেক নতুন হকার ঢুকে পড়েছেন, তাঁদের শনাক্ত করা প্রয়োজন। ছটপুজোর পরেই হকার নিয়ে ফের তৎপরতা শুরু হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য, প্রতি বছর উৎসবের মরশুমে কলকাতায় অনেক নতুন হকার আসেন। এই সময়ে হকার নিয়ন্ত্রণের নিয়মও কিছুটা শিথিল থাকে। সেই সুযোগ কাজে লাগিয়েই নতুন হকাররা শহরের বিভিন্ন এলাকায় হকারি শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *