শনি থেকেই ইন্ডিয়ান ফুটবল লিগ শুরু মহামেডানের, টার্গেট তিন পয়েন্ট - 24 Ghanta Bangla News
Home

শনি থেকেই ইন্ডিয়ান ফুটবল লিগ শুরু মহামেডানের, টার্গেট তিন পয়েন্ট

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ থেকেই দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইএফএল শুরু করছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কল্যানীর বুকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামছে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ থেকেই দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইএফএল শুরু করছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কল্যানীর বুকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শিলং লাজং এফসি। কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপের পর এবার এই টুর্নামেন্টের দিকেই নজর রয়েছে সকল সাদা-কালো সমর্থকদের। এই মরসুমে ইন্ডিয়ান ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করে নিজেদের প্রথম ডিভিশন ফেরানোর চ্যালেঞ্জ ব্ল্যাক প্যান্থার্সদের‌। সেইমতো বেশকিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল দল।

ম্যাচের আগে গত শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাদা-কালো ব্রিগেডের সহকারী কোচ সুধীর মিশ্র। তিনি বলেন, ‘ আমরা হয়তো নিজেদের প্রস্তুতির জন্য খুব একটা সময় পাইনি। তবে ছেলেরা প্রত্যেকে নিজেদের সেরাটাই দিতে চাইবে। আমাদের টার্গেট স্পষ্ট। আমরা মূলত তিন পয়েন্টের জন্য মাঠে নামতে চাই। এবং জয় দিয়েই এই টুর্নামেন্ট শুরু করতে চাই।’ অর্থাৎ জয় ছাড়া যে দল কিছুই তেমন ভাবছে না সেটা স্পষ্ট করে দিয়েছেন মহামেডানের এই সহকারী কোচ। পাশাপাশি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহিতোষ রায়।

তিনি বলেন, ‘ আমরা সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলাম ১৯শে সেপ্টেম্বর, এবং এই বিরতি ও মাঝের নানা প্রতিকূলতা সত্ত্বেও, খেলার জন্য সবাই ভালো অবস্থায় আছে। এই দলটি দীর্ঘদিন ধরে একসাথে খেলছে, তাই আমাদের মধ্যে বোঝাপড়া খুবই দৃঢ় এবং আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *