প্যাঁচে প্যাঁচে রস স্বাদও অনবদ্য হাড়দার জিলিপি - 24 Ghanta Bangla News
Home

প্যাঁচে প্যাঁচে রস স্বাদও অনবদ্য হাড়দার জিলিপি

Spread the love

এই সময়, ঝাড়গ্রাম: প্যাঁচে প্যাঁচে রস! স্বাদও অনবদ্য। হাড়দার লক্ষ্মীপুজোয় সেই জিলিপির চাহিদাও থাকে তুঙ্গে। উপচে পড়ে ভিড়। কিন্তু, সেটাই তো আর শেষ কথা নয়। সেই জিলিপির ‘মান’ যাচাইও জরুরি। অতএব, বুধবার সন্ধ্যায় মেলায় যান ঝাড়গ্রাম জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তাঁরা জিলিপির গুণগত মান, রং, তেল এবং জিলিপি তৈরির পরিবেশ খতিয়ে দেখেন। টেস্ট কিটের মাধ্যমে জিলিপি তৈরির উপকরণের পরীক্ষার পরে হাড়দার লক্ষ্মীপুজোর জিলিপিকে ‘ক্লিন চিট’ দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। খুশি ক্রেতা–বিক্রেতা ও পুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *