Mohun bagan east bengal-দুই লক্ষ্যে মোহনবাগান–ইস্টবেঙ্গল
এই সময়: রাত পোহালেই আবার কঠিন লড়াইয়ের সামনে মোহনবাগান। ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ। পাঞ্জাব পয়েন্ট টেবলে মোহনবাগানের উপরে। তিন ম্যাচে ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। সেখানে সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ৬। ঘরের মাঠে জয়ের জন্য ঝাঁপাবে পানোসের টিম, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু টিমের খেলায় সেই ছন্দ নেই। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে কোনওরকমে জয় এসেছে। সমর্থকরা ইতিমধ্যেই দাবি তুলেছেন কোচকে সরানোর। যদিও মোহনবাগান কোচ এ সব কথায় কান দিচ্ছেন না। আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে তিনি স্পষ্টই বলে দিয়েছিলেন, কে কী বলছেন, তা নিয়ে তিনি ভাবেন না। আইএসএলেও সেই দর্শনেই টিমকে খেলাচ্ছেন গ্রিক কোচ পানোস।