হাতে পিস্তল থেকে ‘নগ্ন সাজা’, মানালি থেকে নির্দেশ জ্যাঠার? সরশুনার ঘটনায় এখনও আতঙ্কে অত্যাচারিত পরিবার - 24 Ghanta Bangla News
Home

হাতে পিস্তল থেকে ‘নগ্ন সাজা’, মানালি থেকে নির্দেশ জ্যাঠার? সরশুনার ঘটনায় এখনও আতঙ্কে অত্যাচারিত পরিবার

Spread the love

সোমনাথ মণ্ডল

প্রেমের ‘সাজা’ দিতে নগ্ন করে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় এক যুবক ও তাঁর বাবাকে। তার সঙ্গে আরও নানা রকম অত্যাচার। ওই ঘটনা বেহালার সরশুনায় ঘটছিল ঠিকই, কিন্তু সেখান থেকে প্রায় দু’হাজার কিলোমিটার দূরে, হিমাচল প্রদেশের শৈলশহর মানালি থেকে অত্যাচারের নির্দেশ মোবাইল ফোনে আসছিল বলে এখন অভিযোগ উঠছে। তদন্তকারীরা অভিযোগ পেয়েছেন যে, মানালি থেকে অত্যাচারের নির্দেশ দিচ্ছিলেন ওই যুবকের নাবালিকা বান্ধবীর জ্যাঠা। গোটা ঘটনায় ওই ব্যক্তির ভূমিকা, লক্ষ্মীপুজোর রাতে তিনি কোথায় ছিলেন, এ সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *