Second Phase SIR: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিএলও! 'প্ররোচনা জোগাল' SIR? - Bengali News | Rajasthan BLO Found Dead; Family Alleges Pressure From SIR - 24 Ghanta Bangla News
Home

Second Phase SIR: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিএলও! ‘প্ররোচনা জোগাল’ SIR? – Bengali News | Rajasthan BLO Found Dead; Family Alleges Pressure From SIR

Spread the love

জয়পুর: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিএলও। বাংলা, কেরলের পর এবার একই ঘটনা রাজস্থানেও। নেপথ্যে কি দায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের? বাংলায় প্রথম থেকেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিএলও-রা। অত্যাধিক কাজের চাপের কথা তুলে ধরেছেন তাঁরা। এবার সেই একই অভিযোগ উঠল রাজস্থানেও।

নিহতের নাম মুকেশ কুমার জাঙ্গিদ। তিনি রাজস্থানের ধরমপুরার বাসিন্দা। ঝোটওয়ারা কেন্দ্রের ১৭৫ নং বুথের দায়িত্ব ছিল বিএলও মুকেশ কুমারের কাঁধে। কিন্তু সে সব ছেড়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মুকেশ। তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোট দেখা গিয়েছে, কাজের চাপের কথা। দেখা গিয়েছে, SIR-এর কাজ ঠিক মতো না হলে বরখাস্ত হয়ে যেতে পারেন বলে তাঁকে উর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া হুঁশিয়ারির কথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *