থানায় পুজোর ‘আবদার’ মন্ত্রীর
থানায় কালীপুজো করার জন্য ‘আবদার’ করলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার বীরভূমের সিউড়ি পুলিশ লাইনে জেলা পুলিশের বিজয়া সম্মিলনীতে উপস্থিত পুলিশকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ বার আমার একটা আবদার থাকবে। প্রত্যেক থানা কালীপুজো করুক। মন্ত্রী হিসেবে আমি কালীপুজো করতে বলছি, এটার মধ্যে কোনও ধর্মীয় দিক দেখার দরকার নেই। বীরভূমে তারাপীঠ এবং আরও পাঁচটা পীঠ আছে। সেখানে অন্তত কালীপুজো ভালো ভাবে হোক। এসপি স্যর, আপনার কাছে অনুরোধ করব আপনি অন্তত বীরভূম জেলার থানাগুলিতে, শক্তিপীঠের এই থানাগুলিতে কালীপুজো হোক।’