অভিনেতা হতে চাইতেন, পরিবারের চাপেই BBA-র কোর্সে ভর্তি, নয়ডায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পড়ুয়া - 24 Ghanta Bangla News
Home

অভিনেতা হতে চাইতেন, পরিবারের চাপেই BBA-র কোর্সে ভর্তি, নয়ডায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পড়ুয়া

Spread the love

রাজকুমার হিরানির Three Idiots সিনেমায় ফারহান কুরেশির চরিত্রটা মনে আছে? পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন ফারহান। কিন্তু, মনের মধ্যে ইচ্ছে ছিল ফোটোগ্রাফার হওয়ার। প্রাথমিক ভাবে সেই ইচ্ছে পূরণ করতে না পারলেও পরে পরিবারের সমর্থনে ফারহান ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার হন। কিন্তু, ফারহানের জীবনের সঙ্গে মেলেনি নয়ডার আদিত্য অরোরার গল্পটা। BBA না করে অভিনেতা হতে চেয়েছিলেন আদিত্য। কিন্তু, মেলেনি পরিবারের সমর্থন। সেই অভিমানেই আত্মঘাতী হলেন বছর ১৮-র ওই পড়ুয়া। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার প্রিস্টিন অ্যাভিনিউ সোসাইটিতে।

পুলিশ সূত্রে খবর, আদিত্য অরোরা গাজিয়াবাদের একটি বেসরকারি স্কুলে BBA-র প্রথম বর্ষের ছাত্র। গ্রেটার নয়ডার প্রিস্টিন অ্যাভিনিউ সোসাইটিতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। পুলিশ জানিয়েছে, আদিত্য অভিনেতা হতে চাইছেন। তবে, পরিবারের সদস্যদের চাপেই তিনি BBA কোর্সে ভর্তি হন। তবে, এই নিয়ে কয়েকদিন ধরেই মানসিক সমস্যায় ছিলেন তিনি এমনই দাবি পুলিশের।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ সোসাইটির Tower A-তে নিজের ঘর থেকে বেরিয়ে সোসাইটির Tower B-তে যান। সেই টাওয়ারের ১৯ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন আদিত্য, এমনই দাবি পুলিশের। বৃহস্পতিবার সকালে ঘটনার খবর জানাজানি হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আদিত্যর পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে, বিগত কয়েকদিন ধরেই মনমরা হয়েছিলেন আদিত্য। ঠিক মতো কথাও বলেননি। কী কারণে আত্মহত্যা করলেন ওই পড়ুয়া, পড়াশোনার চাপ নাকি নেপথ্যে অন্য কোনও কারণও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *