এ বার বিনামূল্যেই IFL-এর সব ম্যাচ, টিভি থেকে ইউটিউব— কোথায় কী ভাবে দেখবেন? - 24 Ghanta Bangla News
Home

এ বার বিনামূল্যেই IFL-এর সব ম্যাচ, টিভি থেকে ইউটিউব— কোথায় কী ভাবে দেখবেন?

Spread the love

একাধিক মাধ্যমে সম্প্রচারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে যাওয়াই লিগ কর্তৃপক্ষের লক্ষ্য। শুধু পুরনো দর্শক নয়, নতুন ফুটবলপ্রেমীদেরও এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করতে চাইছে তারা।

১১টি দল নিয়ে শুরু হচ্ছে নতুন মরশুম

শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মরশুমের খেলা। উদ্বোধনী ম্যাচে শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি (Real Kashmir FC) এবং প্রথম বার খেলতে নামা নাগাল্যান্ড ইউনাইটেড এসসি (Nagaland United SC)। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। আগামী বছরের ২০ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এ বার মোট ১১টি দল অংশ নেবে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ঘরের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে খেলবে। অর্থাৎ, প্রতি দল লিগ পর্বে মোট ২০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

নতুন দুই দল নাগাল্যান্ড ইউনাইটেড এসসি এবং সমলেশ্বরী স্পোর্টিং ক্লাবের (Samaleswari Sporting Club) অন্তর্ভুক্তি প্রতিযোগিতার পরিধি আরও বাড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের ক্লাবকে নিয়ে এ বারের লিগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *