কোচবিহারের রাসমেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা, বসবে আধুনিক ঘড়ি, রেল ইঞ্জিনের রেপ্লিকা, আর কী কী করা হবে? - 24 Ghanta Bangla News
Home

কোচবিহারের রাসমেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা, বসবে আধুনিক ঘড়ি, রেল ইঞ্জিনের রেপ্লিকা, আর কী কী করা হবে?

Spread the love

সূত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শহরের সাতটি জায়গা এবং একাধিক রাস্তায় সৌন্দর্যায়ন করা হবে। শহরের প্রায় কেন্দ্রে অবস্থিত হরিশপাল মোড়ে হেরিটেজের স্টাইলের একটি ঘড়ি স্তম্ভ বসানো হবে। যদিও সেখানে ইতিমধ্যেই একটি ঘড়ি স্তম্ভ রয়েছে। আর সেই পুরোনো ঘড়ি ঘরটিকে ভেঙে নতুন করে কংক্রিটের স্তম্ভ তৈরি করে তার চারপাশে বসবে আধুনিক ঘড়ি।

এর পাশাপাশি শহরের স্টেশন মোড় এলাকায় ট্র্যাফিক পয়েন্টে বসানো হবে রেলের ইঞ্জিন। শহরের রেলগুমটি মোড়ে বসানো হবে এরোপ্লেনের রেপ্লিকা।

এ ছাড়া কোচবিহার মিনিবাস স্ট্যান্ড চত্ত্বরে একটি দোতলা বাসের রেপ্লিকাও তৈরি করা হবে। এই সবগুলোই তৈরি হবে ফাইবার রিনফোর্সড প্লাস্টিক দিয়ে। এর পাশাপাশি শহরের জেনকিন্স স্কুলের মোড়, মদনমোহন বাড়ি চৌপতি-সহ একাধিক জায়গায় সৌন্দর্যায়ন করা হবে। একাধিক রাস্তাও নতুন করে সাজানো হবে। বিভিন্ন রাস্তায় লাগানো হবে অত্যাধুনিক আলো। এই সমস্ত কাজ যাতে মেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়, তার জন্য এতটা তোড়জোড় করে সব কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই কাজের জন্য কলকাতার একাধিক শিল্পী ও অন্যান্য এজেন্সির টিমকে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *