স্বামী নিকের নামে হাত রাঙালেন ‘দেশি গার্ল’, সুদূর প্রবাসেও করবা চৌথ উদযাপন প্রিয়াঙ্কার - 24 Ghanta Bangla News
Home

স্বামী নিকের নামে হাত রাঙালেন ‘দেশি গার্ল’, সুদূর প্রবাসেও করবা চৌথ উদযাপন প্রিয়াঙ্কার

Spread the love

সুদূর লস অ্যাঞ্জেলেসে থেকেও নিজের দেশের সংস্কৃতি, রীতি-রেওয়াজ, ঐতিহ্য কখনই ভোলেন না গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। প্রতি বছরের মতো এ বারও পরম নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে করবা চৌথ উদযাপন করলেন বলিউডের এই ‘দেশি গার্ল’। আর এই বিশেষ দিনে স্বামী, পপগায়ক নিক জোনাসের প্রতি নিজের প্রেম উজাড় করে দিতে হাতে পরলেন বিশেষ মেহন্দি। সোশ্যাল মিডিয়া নিজের মেহেন্দি রাঙানো হাতের একটি সুন্দর ছবি শেয়ার করে প্রিয়ঙ্কা ক্যাপশনে লেখেন, ‘পিয়া কে নাম কি…, সকলকে করবা চৌথের অনেক শুভেচ্ছা।’

হাতের মেহন্দির অন্য একটি ক্লোজ়-আপ ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা অনুরাগীদের সঙ্গে এক মজাদার ঘরোয়া টোটকাও শেয়ার করেন। হাতে চিনির রস বা চাশনি লাগানোর যে রেওয়াজটির কথা উল্লেখ করে তিনি লেখেন, সাধারণত মেহন্দি শুকিয়ে যাওয়ার পরে তা যাতে অনেকক্ষণ ভিজে থাকে এবং রঙ আরও গাঢ় হয়, তার জন্য লেবুর রস ও চিনি ভালো করে মিশিয়ে নিয়ে তুলো দিয়ে মেহেন্দির উপর ড্যাব করা হয়। বিদেশে থেকেও এই লোকজ রীতি মনে রেখে মেহেন্দি লাগানোর বিষয়টি তাঁর অনুরাগীদের ভীষণ নজর কেড়েছে।

আমেরিকান পপতারকা নিক জোনাসকে বিয়ে করলেও নিজের একমাত্র কন্যা মালতী মেরি জোনাসকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর কোনও সুযোগই হাতছাড়া করেন না প্রিয়াঙ্কা। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ধুমধাম করে দশেরা পালন করেন এই তারকা দম্পতি। বাড়িতে পুজো, অভিষেক, হোম-যজ্ঞের পাশাপাশি ‘কন্যা পুজো’র রীতিও মানা হয়েছে। সেই পুজোয় নিক জোনাসকে নিজ হাতে কন্যা মালতীর পা ধুইয়ে দিতে দেখা যায়। লাল রঙের ‘জয় মাতা দি’ ওড়না পরিহিত মালতীর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *