Cyclone Arnab:‘অর্ণব’-এর জেরে দেশজুড়ে বাতিল একাধিক ফ্লাইট
Air India: মঙ্গলবার ও বুধবার দিল্লি-বিশাখাপত্তনম-দিল্লি এবং দিল্লি-বিজয়ওয়াড়া-দিল্লি রুটের মোট ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
Air India Express: বিশাখাপত্তনম থেকে বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া এবং হায়দরাবাদগামী একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া, বারাণসী থেকে ব্যাঙ্কক এবং ব্যাঙ্কক থেকে বিশাখাপত্তনম যাওয়ার বিমানও বাতিল হয়েছে।
IndiGo: বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং রাজামুন্দ্রি বিমানবন্দরে সংস্থার সমস্ত বিমান স্থগিত রাখা হয়েছে।
Akasa Air: বুধবারের দিল্লি-ভোগপুরম-দিল্লি বিমান বাতিল করা হয়েছে। তবে, অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলেই খবর।