West bengal News Updates: টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও ‘কাটমানি’! ইন্দ্রনীলকে নিয়ে আরও বড় অভিযোগ | West bengal news live today 29 october 2026 indranil sen arrested probe alleges durga puja pass and tender scam
ইন্দ্রনীল সেনকে তোলা হল পুলিশের গাড়িতেImage Credit: TV9 Bangla
দুর্গাপুজোর পাস বিক্রি এবং ভুয়ো সংস্থার মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। কলকাতা পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, শুধু পুজোর পাস বিক্রি নয়, সরকারি বিভিন্ন দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের দুর্নীতির হদিশ মিলেছে।