WPL Schedule: শুরুতেই মুখোমুখি স্মৃতি-হরমনপ্রীত, WPL এর সূচি প্রকাশ করল BCCI | WPL 2027 Schedule Announced As RCB vs MI to Kick Off Season on Jan 14, Final on Feb 7
মুম্বই: মহিলা প্রিমিয়ার লিগের (WPL) পঞ্চম সংস্করণের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৭ থেকে ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বরোদা ও মুম্বইয়ে আয়োজিত হবে মোট ২২টি ম্যাচ। মঙ্গলবার প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে বিসিসিআই।
গতবারের চ্যাম্পিয়ন আরসিবি ও দু বারের খেতাবজয়ী মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই দিয়ে শুরু হবে আগামী মরসুম। ১৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ফলে প্রথম ম্যাচ থেকেই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। প্রতিযোগিতার প্রথম পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বরোদার কোটাম্বিতে অবস্থিত BCA স্টেডিয়ামে। ১৪-২৪ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত সেখানে আয়োজিত হবে ১১টি ম্যাচ। ৫টি দলই এই পর্বে নিজেদের অভিযান শুরু করবে। ১৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্স।
এরপর প্রতিযোগিতা খেলা হবে মুম্বইয়ে। বাকি ম্যাচগুলি হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে। মোট ১১টি ম্যাচ খেলা হবে এখানে। ২৬ জানুয়ারি আরসিবি বনাম মুম্বই ম্যাচ দিয়ে শুরু হবে মুম্বই পর্ব। ৩ ফেব্রুয়ারি শেষ হবে লিগ পর্ব। শেষ ম্যাচে মুখোমুখি দিল্লি ও ইউপি। এরপর শুরু হবে প্লে অফ। ৫ ফেব্রুয়ারি ব্রেবোর্ন স্টেডিয়ামে ২য় ও ৩য় স্থানে থাকা দলের মধ্যে হবে এই ম্যাচ। অন্যদিকে, ৭ ফেব্রুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল। লিগ পর্ব শেষে ৪র্থ স্থানে থাকা দল প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে।
বিসিসিআই জানিয়েছে, বরোদায় ২৪ জানুয়ারি পর্যন্ত ৫টি দল মোট ১১টি ম্যাচ খেলবে। সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। উল্লেখ্য, গত মরসুমে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও বরোদায় আয়োজন হয়েছিল ডব্লিউপিএল। তবে যেহেতু বর্তমানে ডিওয়াই পাতিল স্টেডিয়াম সংস্কার করা হচ্ছে, তাই ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। একদিকে যেমন খেতাব ধরে রাখার লক্ষ্যে নামবে বেঙ্গালুরু, তেমনই নিজেদের ৩য় শিরোপা জয়ের স্বপ্ন দেখবে মুম্বই।