Heritage Temple of Bengal | জনশ্রুতি, বাদুড়িয়ার গোকনার ভবানী মন্দির ৫০০ বছরের পুরোনো। মুখ্যমন্ত্রীর কাছে ভবানী মায়ের মন্দির হেরিটেজ হিসেবে ঘোষণার দাবি।
জনশ্রুতি, বাদুড়িয়ার গোকনা গ্রামের ভবামী মায়ের মন্দির পাঁচশো বছরের পুরোনো। বাদুড়িয়ার গোকনা গ্রামের জঙ্গলের মধ্যে মন্দিরে আজও পূজিত হন মা ভবানী। কথিত আছে, ডাকাতি করতে যাওয়ার আগে ও ফিরে এসে মায়ের পুজো করতেন ডাকাতরা। সেই লোককথা আর অগাধ বিশ্বাস আজও অটুট। এ বার এই প্রাচীন মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, গোকনা কালীমন্দির ও ধান্যকুড়িয়া শ্মশানকেও হেরিটেজ ঘোষণার দাবি উঠেছে।